Sunday, 16 December 2018

কোচবিহার জেলায় গেরুয়া শিক্ষক সংগঠনকে চাঙ্গা করতে জেলা সভাপতির পদে নিয়ে আসা হল নতুন লড়াকু মুখ।

16ই ডিসেম্বর,2018 কোচবিহার।
নিজস্ব সংবাদদাতা:
আজ কোচবিহার জেলার ষ্টেশন চৌপথি সংলগ্ন সুকান্ত মঞ্চে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন হিসাবে পরিচিত বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘের এক দিবসীয় জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো।

এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সহ-সম্পাদক সহদেব দাস ও বিদ্যুৎ মজুমদার সহ জেলার বিভিন্ন নেতৃবৃন্দ ।রাষ্ট্রীয় সয়ংসেবক সংঘ ঘনিষ্ঠ এই শিক্ষক সংগঠনের জেলা সম্মেলনে পাঠ্যক্রমের পুনর্গঠন,পার্শ্ব শিক্ষকদের সঠিক বেতন কাঠামো সহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা হয়।

সম্মেলনের শেষে নতুন জেলা কমিটি ঘোষণা করেন বিদায়ী জেলা সভাপতি বিদ্যুৎ মজুমদার।

নতুন জেলা সভাপতি হিসেবে নাম ঘোষণা করা হয় রাজারহাট হাইস্কুলের বিশিষ্ট শিক্ষক সুমন কর্মকার মহাশয়ের ।

উনি লড়াকু কার্যকরতা হিসাবে ইদানিং জেলা স্তরে বেশ পরিচিত মুখ হয়ে উঠেছেন।

16 জনের জেলা সমিতি ঘোষণা করা হয় ।

220 জনের মতন সদস্য আজ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

Saturday, 22 September 2018

ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে ABVP এর বিক্ষোভ প্রদর্শন।




ইসলামপুরের দাড়ি ভিট উচ্চ বিদ্যালয় পুলিশের গুলি চালনা এবং তাতে নিহত রাজেশ ও তাপস এর বিচারের দাবিতে কুচবিহার অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কুচবিহার জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে ।
পুন্ডিবাড়ী ইউনিভারসিটি সংলগ্ন অঞ্চলে বিদ্যার্থী পরিষদ এর কার্যকর্তারা 1 ঘন্টা পথ অবরোধ করেন।

এছাড়াও দুপুরের দিকে ডাউয়াগুরি বাজারে আরেকটি অবরোধও বিক্ষোভ কর্মসূচি করা হয়।
মদনমোহন বাড়ি থেকে সন্ধ্যা বেলা বিদ্যার্থী পরিষদ এর একটি মশাল মিছিল বের হয়।

মশাল মিছিল বিভিন্ন পথ পরিক্রমা করে শেষ হয় সাগরদিঘী সংলগ্ন শহীদবাগ এর সামনে।
সেখানে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর জেলা প্রমুখ অনিরুদ্ধ দে সরকার একটি প্রেস বিবৃতি দেন তিনি দাবি করেন এই সরকার বাংলা ভুলে পশ্চিমবঙ্গে উর্দু প্রতিষ্ঠিত করার চেষ্টায় আছে,যদি রাজেশ এবং তাপস হত্যার সঠিক বিচার না হয় তবে তার দায় নিয়ে মমতা ব্যানার্জি কে পদত্যাগ করতে হবে ।
না হলে পরবর্তীতে এবিভিপি বৃহত্তর আন্দোলনে শামিল হবে।

Thursday, 13 September 2018

বাড়িতে রঙ করতে এসে শিক্ষকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টা রঙমিস্ত্রী রফিকুলের।


বাড়িতে রং করতে এসে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা! অভিযুক্তকে হাতনাতে ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা৷ চলল গণপিটুনি৷ শেষপর্যন্ত ওই যুবককে উদ্ধার করে পুলিশ৷ আপাতত তাকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে৷ বৃহস্পতিবার ভরদুপুরে এই ঘটনা চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে৷
শিলিগুড়ির সুভাষপল্লিতে থাকেন এক দম্পতি৷ স্বামী সরকারি স্কুলের শিক্ষক৷ আর স্ত্রী গৃহবধূ৷ দুই মেয়ে স্কুলে পড়ে৷ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গত কয়েক দিন ধরে ওই দম্পতির বাড়িতে রঙের কাজ করছিল রফিকুল শেখ নামে এক যুবক৷ বৃহস্পতিবার দুপুরে বাড়িতে একাই ছিলেন ওই গৃহবধূ৷ ওই মহিলার অভিযোগ, তাঁকে পিছন জাপটে ধরে শোওয়ার ঘরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করে রফিকুল৷ চিৎকার শুনে যখন প্রতিবেশী বাড়ির ভিতর ঢোকেন, তখন দেখেন, ওই গৃহবধূর হাত ধরে টানাটানি করছে রফিকুল৷ এরপরই তাকে বেধড়ক মারধর করতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা৷ খবর দেওয়া হয় শিলিগুড়ি থানায়৷ অভিযুক্তকে আটক করেছে পুলিশ৷ এদিকে ভরদুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ির সুভাষপল্লীতে৷ আতঙ্কে ওই দম্পতি৷ তবে থানায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে খবর৷ জানা গিয়েছে, অভিযুক্ত রফিকুল শেখের শিলিগুড়িরই বাসিন্দা৷ তাঁর বাড়ি শহরের ভক্তিনগর চেকপোস্ট এলাকায়৷

Wednesday, 12 September 2018

সকাল সকাল ভূমিকম্পে কেঁপে উঠলো উত্তরবঙ্গে।



ভূমিকম্পে কেঁপে উঠল কোচবিহার সহ গোটা রাজ্য। দার্জিলিং, শিলিগুড়ি, উত্তর দিনাজপুর, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, সহ একাধিক উত্তরের জেলার সঙ্গে কম্পন অনুভূত হয়েছে দক্ষিণেও৷ কেঁপে ওঠে কলকাতাও ৷ কম্পনের জেরে আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসেন সাধারণ মানুষ ৷  আতঙ্কে কান্নাকাটি শুরু করে ছোট ছোট বাচ্চারা।

আজ সকাল ১০.২৩ মিনিট নাগাদ ভূমিকম্প অনুভূত হয় রাজ্যের বিভিন্ন অংশে। শুধু বাংলা নয় ভূমিকম্প অনুভূত হয়েছে অসম, বিহার ও ঝাড়খণ্ডের বিভিন্ন অংশেও ৷ জানা গিয়েছে, ভূমিকম্পের  উৎপত্তিস্থল অসমের কোকরাঝাড় থেকে ১০ কিলোমিটার গভীরে ৷ কম্পন স্থায়ী হয় ২৫-৩০ সেকেন্ড ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৫ ৷ তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Tuesday, 11 September 2018

হিন্দুধর্মের ছেলের সাথে প্রেম করার অপরাধে বাবা ও দাদা মিলে মাথা থেতলে খুন মেয়েকে।



হিন্দু ধর্মের ছেলের সঙ্গে প্রেম করায় বাবা ও দাদার হাতে খুন বিহারের তরুণী৷ মৃতার নাম জাহানা খাতুন, বয়স উনিশ৷ পূর্ব বর্ধমানের দু’নম্বর জাতীয় সড়কের পাশে গত মাসের ত্রিশ তারিখ উদ্ধার হয় কিশোরীর ক্ষতবিক্ষত দেহ৷ হাতে খোদাই করে রাখা মোবাইল নম্বরের সূত্র ধরে কলকাতা তিলজলা এলাকা থেকে গ্রেপ্তার দাদা মহম্মদ জাহিদ এবং বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেপ্তার বাবা মহম্মদ মুস্তাক৷ জেরায় দোষ স্বীকার করেছেন দুজনেই৷ সামাজিক সম্মান রক্ষার্থে খুন বলে জানিয়েছে তারা৷ ধৃতদের মঙ্গলবার তোলা হয় আদালতে৷ দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়৷
সূত্রের খবর, মৃতার বাড়ি বিহারের মুজাফ্ফরপুর জেলার চক এলাহাবাদ গ্রামে৷ তবে নাগপুরে এক ভিনধর্মের ছেলের সঙ্গে প্রেম করতেন তিনি৷ বাড়ির অমতেই দীর্ঘদিন ধরে চলে এই প্রেমপর্ব৷ এমনকি নাগপুরে ছেলেটির কাছে পালিয়েও যান তিনি৷ তবে মগজ ধোলাই করে কোনওমতে তাঁকে বাড়িতে নিয়ে আসে পরিবারের লোকজন৷ এরপর অন্য একটি ছেলের সঙ্গে তাঁর বিয়ের ব্যবস্থাও করে৷ মেহেন্দিও হয়ে যায়৷ তবে আগের প্রেমের কথা জানাজানি হতেই ভেঙে যায় সেই বিয়ে৷ জানা গিয়েছে, এরপর ওই তরুণীকে কলকাতায় নিয়ে আসে তাঁর বাবা ও দাদা৷ নিয়ে আসার সময় পথেই শ্বাসরোধ করে খুন করে তাঁকে৷ এমনকি মৃত্যু নিশ্চিত করতে মাথায় ভারী পাথর দিয়ে আঘাত করা হয়৷ ফেলে রাখা হয় পূর্ব বর্ধমানের নবগ্রাম ময়না এলাকার দু’নম্বর জাতীয় সড়কের পাশে৷ এরপর গতমাসের ৩০ তারিখ ওই কিশোরীর দেহ উদ্ধার করে পুলিশ৷ পাঠানো হয় ময়নাতদন্তে৷
ময়না তদন্তের রিপোর্টই পুলিশের কাছে খুলে দেয় তদন্তের নয়া দিশা৷ কিশোরীর দেহ থেকে একটি ফোন নম্বর পান তদন্তকারীরা৷ তাঁর পায়ে ওটা খোদাই করা ছিল বলে জানা গিয়েছে৷ এরপর সেই ফোন নম্বরের সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যেতে থাকে পুলিশ৷ জানা যায়, ফোন নম্বরটি নাগপুরের এক যুবকের৷ সেই যুবকের থেকেই গুরুত্বপূর্ণ তথ্য পান তদন্তকারীরা৷ জানতে পারেন সমস্ত বিষয়টি৷ তারপরেই তরুণীর বাবা ও দাদার উপর সন্দেহ হয় তদন্তকারীদের৷ কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে বর্ধমান পুলিশ৷ এরপরেই তদন্তের স্বার্থে কলকাতার তিলজলা এলাকা থেকে প্রথমে আটক করা হয় মৃতার দাদা মহম্মদ জাহিদকে৷ জিজ্ঞাসাবাদের সময় দোষ কবুল করে সে৷ তারপরেই বেনিয়াপুকুর এলাকা থেকে গ্রেপ্তার মৃতার বাবা মহম্মদ মুস্তাককে৷ আজ, মঙ্গলবার ধৃতদের তোলা হয় আদালতে৷ দু’জনকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত৷ অনুমান, প্রাণনাশের আশঙ্কাতেই শরীরে প্রেমিকের ফোন নম্বর খোদাই করেন ওই তরুণী৷

সুখবর অঙ্গন ওয়াড়ি ও আশা প্রকল্পের কর্মীদের জন্য।ভাতা বৃদ্ধির কথা ঘোষণা কর‌ল মোদী সরকার।

১১ সেপ্টেম্বর: পূজোর আগে সুখবর পেল অঙ্গন ওয়াড়ি ও আশা প্রকোল্পের কর্মীরা। মোদী সরকার তাদের ভাতা বৃদ্ধির কথা ঘোষণা কর‌ল মঙ্গলবার। প্রধানমন্ত্রী বলেন এতদিন যারা ৩০০০ টাকা পেতেন তারা ৪৫০০টাকা পাবেন। আর যারা ২২০০ টাকা পেতেন তারা ৩৫০০ টাকা পাবেন।
শুধু অঙ্গন ওয়াড়ি কর্মীদেরই নয় ভাতা বাড়ানো হচ্ছে তাদের সহকারীদেরও। বর্তমানে যারা ১৫০০ টাকা পান তাদের ভাতা বাড়িয়ে ২২৫০ টাকা করার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
মোদী বলেন শুধু ভাতা বৃদ্ধি নয় আশাকর্মী ও তাদের সাহায্যকারীদের প্রধানমন্ত্রী জীবন জ‍্যোতি বিমা যোজনা ও প্রধানমন্ত্রী সুরক্ষা বিমার আওতায় আনা হবে।

Thursday, 6 September 2018

পশ্চিমবঙ্গে চলছে ব্রিজ ভাঙার হিড়িক।

শিলিগুড়ি: এখনও মাঝেরহাট কাণ্ডের রেশ কাটেনি৷ এরইমধ্যে ফের ভেঙে পড়ল সেতু৷ শুক্রবার সকালে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার ঘটনা৷ এখনও হতাহতের খবর নেই৷ ঘটনাস্থলে ফাঁসিদেওয়া থানার পুলিশ৷ একটি ট্রাক নিয়ে ভেঙে পড়ে সেতুটি৷ আহত হন ট্রাকের চালক৷ এখনও ট্রাকটি ঝুলন্ত অবস্থায় রয়েছে৷

অভিযোগ, দীর্ঘদিন ধরেই বেহাল সেতুটি৷ কিন্তু কোনও মেরামতির উদ্যোগ নেওয়া হয়নি৷ এর জেরেই এত বড় দুর্ঘটনা ঘটল৷ সূত্রের খবর, চটহাট-ফাঁসিদেওয়ার মধ্যে যোগাযোগকারী একমাত্র সেতু এটি৷ কৃষিপ্রধান এই এলাকার লোকজন ভীষণভাবে এই সেতুর উপর নির্ভরশীল৷ সেক্ষেত্রে এই সেতু ভেঙে পড়ায় চিন্তা বেড়েছে এলাকার লোকজনের৷